আন্তর্জাতিক

কানাডায় স্কুলে বন্দুকধারী গুলি, নিহত ৪

কানাডায় স্কুলে বন্দুকধারী গুলি
কানাডায় স্কুলে বন্দুকধারী গুলি

কানাডার পশ্চিমাঞ্চলের একটি স্কুলে এক বন্দুকধারী গুলিতে চার জন নিহত ও আহত হয়েছেন কয়েকজন।

গতকাল দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

অবশ্য এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। গুরুতরভাবে আহত হয়েছে দুজন। পুলিশের কাছ থেকে এ তথ্য পেয়েছেন তিনি।

সুইজারল্যান্ডের দাভোসে সাংবাদিকদের কাছে ট্রুডো বলেন, গুলির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্যাসক্যাচুয়ান প্রদেশের উত্তরাঞ্চলে লা লোশ কমিউনিটি স্কুলে এক বন্দুকধারী অতর্কিত প্রবেশ করে গুলি চালায়।

পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নিহতের সংখ্যা চার। আহত হয়েছে কয়েকজন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। স্কুলটিতে প্রায় ৯০০ শিক্ষার্থী রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ