আন্তর্জাতিক

ভয়াবহ তুষারঝড়ে অচল নিউইয়র্ক

ভয়াবহ তুষারঝড়ে অচল নিউইয়র্ক
ভয়াবহ তুষারঝড়ে অচল নিউইয়র্ক

ভয়াবহ তুষারঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক— জরুরি ছাড়া সব ধরনের ভ্রমণ নিষিদ্ধের পাশাপাশি যানবাহন চলাচলও বন্ধ রাখা হয়েছে শহরটিতে।

রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 'স্নোজিলা' নামের এ তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের সাড়ে আট কোটির বেশি মানুষের দৈনন্দিন জীবনযাপন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুষারঝড়ে নিউইয়র্কের পাশাপাশি ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এখন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের কোনো কোনো এলাকায় ৭১ সেন্টিমিটার তুষারপাত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের ২০টির বেশি স্টেটে ভারী তুষারপাত শুরু হয়— যার কবলে পড়ে আছে সাড়ে আট কোটি মানুষ। জরুরি অবস্থা জারি করা হয়েছে ১১টি স্টেটে। লাখো ঘর-বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

অনেক এলাকাতে এর মধ্যেই আড়াই ফুটের বেশি তুষার জমেছে। সড়ক, রেল আর বিমান চলাচল বন্ধ হয়ে গেছে।

কয়েকটি রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলোয় দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গৃহবন্দি হয়ে পড়েছেন ওয়াশিংটন, নিউইয়র্কের মতো বহু শহরের বাসিন্দারা।

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, এ তুষারঝড় এখানকার সবচেয়ে ভয়াবহ পাঁচটি শীতকালীন ঝড়ের একটিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। এতে শহরে ৬৩ সেন্টিমিটারের বেশি তুষারপাত হতে পারে।

দেশটিতে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিন ও কুইন্স আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। জনসাধারণের জন্য সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে।

শুধু জরুরি মেরামত কাজের জন্য নিয়োজিত গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে— এর বাইরে কেউ গাড়ি নিয়ে বের হলে তাকে গ্রেপ্তার করা হবে।

ফ্লাইটঅ্যাওয়ার ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার নিউইয়র্কের প্রায় সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

স্থানীয় সময় রোববার ওয়াশিংটন অতিক্রম করবে তুষারঝড়, সে সময় নাগাদ যুক্তরাষ্ট্রের রাজধানী রেকর্ড ৭৬ সেন্টিমিটার তুষারের চাদরে চাপা পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ।

১৯২২ সালে ওয়াশিংটন ডিসিতে প্রায় ৪৬ সেন্টিমিটার বরফ জমেছিল তা ছিল এযাবতকালের রেকর্ড।

ওয়াশিংটন ডিসির মেয়র ম্যুরিয়েল ই বাউসার বলেছেন, জনজীবনের জন্যে মারাত্মক হুমকিস্বরূপ এ তুষারঝড়ের কারণে রাজধানীর সব রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে—আর তা সোমবার ভোর পর্যন্ত তা বন্ধ থাকবে।

তুষারপাতের কারণে রাতে যান চলাচলে বিঘ্ন ও একাধিক দুর্ঘটনায় কেন্টাকি ও পেনসিলভেনিয়ায় ১২ ঘণ্টারও বেশি যানজটের খবর পাওয়া গেছে।

মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হগ্যান বলেন, ৯০ বছরের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ এ এলাকার মানুষ দেখেনি। ১৯২২ সালের পর এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক তুষারঝড়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিচালক লুইস উসেলিনি এ ঝড়কে খুবই বিপজ্জনক বলে বর্ণনা করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ