প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত পূর্ব এশিয়ার দেশগুলো। এরইমধ্যে ঠান্ডায় তাইওয়ানে মারা গেছে ৫০ জনের বেশি মানুষ।
তাইওয়ানের গণমাধ্যম জানায়, চলতি সপ্তাহে হঠাৎ করেই তাপমাত্রা কমে যাওয়ায় এসব মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই বয়স্ক লোক।
এছাড়া, দক্ষিণ কোরিয়ায় জেজু দ্বীপে তীব্র বরফ পড়ে ঢেকে গেছে বিমানবন্দরের রানওয়ে। দেশটিতে আটকা পড়েছে ৬০ হাজার পর্যটক। জেজু দ্বীপের সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক প্রায় পাঁচশো ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া হংকং, চীনের দক্ষিণাঞ্চল এবং জাপানেও তাপমাত্রা হঠাৎ করে নীচে নেমে গেছে।
এদিকে, তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে শুরু করেছে। তুষার কেটে সরিয়ে সড়কগুলো চলাচলের উপযোগী করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে গত শুক্রবার থেকে তুষারঝড় শুরু হয়। এতে দেশটির প্রায় সাড়ে আট কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়।