জঙ্গি গোষ্ঠী আইএসকে কবর দেয়ার অঙ্গীকার করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার এই অঙ্গীকারের কথা জানিয়েছেন। সুইজারল্যান্ডের দাভোস সফরকালে তার এই সাক্ষাৎকার নেয়া হয়।
আফগান প্রেসিডেন্ট বলেন, আইএস আফগানিস্তানের বিষয় নয়। আইএসের নৃশংসতাই তাদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে।
তিনি বলেন, আফগানরা এখন প্রতিশোধে উদ্বুদ্ধ। আইএস ভুল মানুষের সঙ্গে লড়াইয়ে নেমেছে। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আইএস বিরোধী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আফগানিস্তানে আইএসের শাখাকে তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: