আন্তর্জাতিক

ভারতের প্রজাতন্ত্র দিবসে ফ্রান্স প্রেসিডেন্ট

প্রজাতন্ত্র দিবস
প্রজাতন্ত্র দিবস

ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস আজ। মঙ্গলবার এ দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকছেন সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

এ উপলক্ষে দিল্লির রাজপথে বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারির সঙ্গে একই সারিতে বসে ফ্রাসোয়া ওলাদ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।

এদিকে, দিবসটিকে সামনে রেখে ভারতজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিল্লিতে ২৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সব ধরনের বিমান ওঠানামা বন্ধ থাকবে।

সম্প্রতি পাঠানকোট ও প্যারিসে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে প্রজাতন্ত্র দিবসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ