মালয়েশিয়ায় বহুল আলোচিত ‘ওয়ান এমডিবি কেলেঙ্কারি’ থেকে মুক্তি পেয়েছেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির অ্যাটর্নি জেনারেল এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এক সংবাদে অ্যাটর্নি জেনারেল মোহাম্মাদ আপান্দি আলি জানিয়েন, ২০১৩ সালে সৌদি রাজপরিবারের কাছ থেকে যে অর্থ প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিয়েছিলেন তা ছিল সৌদির রাজপরিবারের পক্ষ থেকে তাকে দেয়া ব্যক্তিগত অনুদান।
২০১৩ সালের মার্চ ও এপ্রিল মাসে ৬৮ কোটি ১০লাখ ডলার মূল্যের ওই অর্থ নাজিবের ব্যাংকে ট্রান্সফার করা হয়।
তিনি আরো জানিয়েছেন, পরবর্তী সময়ে ৬২ কোটি ডলার সৌদি আরবকে ফেরত দেয়া হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: