আন্তর্জাতিক

আমেরিকায় ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস

জিকা ভাইরাস
জিকা ভাইরাস

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রভাব বিস্তারকারী জিকা ভাইরাস পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক কার্যালয় প্যান অ্যামেরিকান হেলথ অর্গানাইজেশন সোমবার এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানিয়েছে।

মশাবাহিত এ ভাইরাসটির কোনো প্রতিষেধক না থাকায় তা আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছে সংস্থাটি। এমনকি তা এশিয়ায়ও ছড়িতে পড়তে পারে বলে ধারণা করছে তারা।

আফ্রিকা থেকে উদ্ভূত জিকা ভাইরাসের অস্তিত্ব ২০১৫ সালের মে মাসে সর্বপ্রথম দক্ষিণ আমেরিকার ব্রাজিলে সনাক্ত করা হয়।

বিজ্ঞানীরা বলছেন, পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা না থাকায় ভাইরাসটি মহামারী আকার ধারণ করেছে। এরইমধ্যে ক্যারিবিয়ান ও লাতিন আমেরিকার ২১টি দেশে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এর সংক্রমণে প্রায় ৮০% আক্রান্তের কোনো লক্ষণ পাওয়া যায় না। তবে চিকিৎসকরা বলছেন, এ ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীদের সন্তান অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্ম নিচ্ছে যা মাইক্রোসেফালি নামে পরিচিত।

ব্রাজিলে গত অক্টোবর থেকে মাইক্রোসেফালিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজারে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ শিশুর। কলম্বিয়ায় সাড়ে ১৩ হাজারের বেশি এ ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক সংগঠন ‘দ্য প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন’ এক বিবৃতিতে জানিয়েছে, জিকা ভাইরাস সারা আমেরিকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেখানে এডিস এজেপ্টি মশা পাওয়া যাচ্ছে সেসব দেশে এ ভাইরাস ছড়াতে পারে।

সংস্থাটি আরো বলছে, পুরুষের শুক্রাণুতে জিকা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। তাই নারী-পুরুষের সঙ্গমে ভাইরাসটি ছড়িয়ে থাকতে পারে। বিষয়টি নিশ্চিতে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।

জিকা ভাইরাসজনিত রোগের এখনো কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। এর সংক্রমণ থেকে গর্ভস্থ শিশুকে রক্ষা করতে আমেরিকা ও এর বাইরের ২০টির বেশি দেশে ভ্রমণে সতর্ক করেছে মার্কিন কতৃর্পক্ষ।

এমনকি বেশ কয়েকটি দেশ আপাতত নারীদের গর্ভধারণ না করার পরামর্শও দিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ