দক্ষিণ-পূর্ব এশিয়ার আংশিক গ্রীষ্মমণ্ডলীয় দেশ থাইল্যান্ডে প্রচণ্ড শীতের প্রকোপে কমপক্ষে ১৪ জন মারা গেছেন।
বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
থাইল্যান্ডের বেশকিছু এলাকায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। অন্যান্য বছর এই সময়ে দেশটির গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছেন, শীতের তীব্রতার পাশাপাশি উচ্চচাপের কারণে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এলাকায় বন্যা শুরু হয়েছে। সেই সঙ্গে প্রবল ঝড়ের তাণ্ডবে ৩ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: