ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে সন্দেহভাজন মাওবাদী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পুলিশের ৭ জন সদস্য নিহত হয়েছে।
বুধবার ঝাড়খণ্ড রাজ্যের পালামৌতে মাওবাদীদের পুতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। জানা যায় ওই দিন স্থানীয় সময় সন্ধ্যার দিকে মাওবাদী অধ্যুষিত কালা পাহাড় অঞ্চল থেকে টহল পুলিশের একটি দল গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় ওই ভূমি মাইনটির বিস্ফোরণ হয়।
এতে গাড়িতে থাকা চারজন কনস্টেবল, একজন হাবিলদার, গাড়ির চালক ও একজন নিরাপত্তারক্ষী নিহত হন। এছাড়া গুরুতর আহতদের রাজ্যের রাজধানী রাচির হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ভূমিমাইন বিস্ফোরণের এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: