সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে বন্দুকধারীদের হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।
বিবিসি সূত্র মতে, আল-আহসা অঞ্চলের মহাসেন শহরে ইমাম রিদা মসজিদের চত্বরে এ হামলা চালানো হয়। বন্দুকধারীরা হামলার আগে বোমা বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ৫ জন সন্ত্রাসীর গোলাগুলি চলে।
এ সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণের সময় এক বন্দুকধারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: