ক্রমবর্ধমাণ শরণার্থীদের স্রোত ঠেকাতে আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়াকে ‘নিরাপদ রাষ্ট্রের’ তালিকায় অন্তর্ভুক্ত করে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে জার্মানি।
জার্মান অর্থমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল জানিয়েছেন, ওইসব দেশ থেকে আসা নাগরিকরা জার্মানিতে আশ্রয় পাবে না।
গত বছর ১১ লাখের বেশি শরণার্থী জার্মানিতে আশ্রয় নেয়ার পরই অভিবাসন আইন কঠোর করতে এ পরিকল্পনাগ্রহণ করেছে দেশটি। প্রস্তাবিত ওই পরিকল্পনায় এরইমধ্যে সাড়া দিয়ে মরক্কো বলেছে, তাদের কোনো নাগরিক অবৈধভাবে জার্মানিতে গিয়ে থাকলে তাদের ফিরিয়ে নেয়া হবে।
এ প্রস্তাবনা অনুমোদিত হলে জার্মানিতে আশ্রয় পাওয়া ব্যক্তি দুই বছরের মধ্যে তার কোনো আত্মীয়কে সেদেশে আনতে পারবে না।
এছাড়া যাদের অভিবাসনের আবেদন বাতিল হবে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: