আন্তর্জাতিক

সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় অংশ নেবে বিরোধীরা

সিরিয়া
সিরিয়া

জাতিসংঘের নেতৃত্বে জেনেভায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় অংশ নেবে বলে জানিয়েছে দেশটির বিরোধীদলগুলো। তবে প্রেসিডেন্ট আসাদ সরকারের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় যাবে না বলে শর্ত দিয়েছে তারা।

সৌদি সমর্থিত বিরোধীদের উচ্চপর্যায়ের একটি কমিটি জানিয়েছে, জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তরার সঙ্গে তারা বৈঠক করবে। ৩০ থেকে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে। রোববার বিরোধীদের প্রতিনিধি দল আলোচনায় যোগ দেবে আশা প্রকাশ করেন মিস্তরা।

এর আগে সিরিয়া সরকার বেসামরিক লোকদের ওপর বিমান হামলা বন্ধ ও অবরোধ তুলে না নিলে আলোচনায় যোগ দেবে না বলে জানায় বিরোধীরা।

এদিকে, শুক্রবার বিকেলে জেনাভায় শুরু হওয়া আলোচনায় অংশ নেন জাতিসংঘের দূত মিস্তরা এবং সিরীয় সরকারের প্রতিনিধি দল।

সিরিয়ায় প্রায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধে নিহত হয় আড়াই লাখের বেশি মানুষ। গৃহহীন হয় এক কোটি ১০ লাখ মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ