চলতি মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে রেকর্ড ২৪৪ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
এ মৃত্যুর হার গত বছরের জানুয়ারি মাসের চেয়ে প্রায় ২০০% বেশি আর ২০১৪ সালের জানুয়ারিতে সাপগরপথে যাত্রা করে মৃত্যু হয় মাত্র ১২ জন আশ্রয় প্রত্যাশীর।
আইওএমের হিসাবে, গত বছর ৫৫ হাজারের বেশি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ইউরোপে পৌঁছায়। এদিকে, শরণার্থী মৃত্যুর হার কমাতে তাদের জন্য নিরাপদ যাত্রা পথ নিশ্চিতের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
ইউরোপে শরণার্থী প্রবেশ ঠেকাতে গ্রিস সীমান্তে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ার ব্যাপারে সম্প্রতি অভিযোগ তুলেছেন ইইউ নেতারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: