নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে জঙ্গি গোষ্ঠি বোকো হারামের হামলায় শিশুসহ কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার বিকেলে বোকো হারামের সদস্যরা ওই গ্রামে নারকীয় এই হত্যাযজ্ঞ চালায়। তারা গোলাগুলির পাশাপাশি গ্রামটিতে আগুন লাগিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে অনেক শিশুই দগ্ধ হয়েছে। বন্দুকধারীরা এসময় পাশেই অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালানোর চেষ্টা করে। ওই আশ্রয়কেন্দ্রটিতে কমপক্ষে ২৫ হাজার শরণার্থী অবস্থান করছে।
নাইজেরিয়ায় গত ছয় বছরে সরকার এবং বোকো হারামের সদস্যদের মধ্যে সংঘাতে নিহত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। ঘরহারা হয়েছে ২৩ লাখ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: