আন্তর্জাতিক

বিশ্ব মানবিক সহায়তা

অর্থ বরাদ্দের তালিকায় নেই বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় ইউনিয়ন

বিশ্বে মানবিক সহায়তায় সর্ববৃহৎ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এ বৃহৎ অর্থ বরাদ্দের তালিকায় স্থান নেই বাংলাদেশের। যেখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ষষ্ঠ অবস্থানে রয়েছে।

জানা গেছে, মানবিক সহায়তায় এবারই রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছে ইইউ। প্রাথমিকভাবে এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় ১১০ কোটি ইউরো।

ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা ও সঙ্কট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিসটোস স্টাইলিয়ানাইডসের পক্ষে মেম্বার অব কেবিনেট ম্যাথিউ ব্রায়েন্স বলেন, বাংলাদেশের জন্যও অর্থ সহায়তা বরাদ্দ দেয়া হবে। এর ঘোষণা খুব শিগগিরই আসছে। ইইউ’র মানবিক সহায়তা পক্ষপাতিত্বহীন ও স্বাধীন। এ বরাদ্দ সম্পূর্ণ প্রয়োজনের উপর দেয়া হয়ে থাকে।

তিনি আরো বলেন, অর্থ সহায়তা বরাদ্দের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও তার সঙ্গে খাপ খাওয়ানোর বিষয়গুলোকে প্রাধান্য দেয়া হয়ে থাকে।

প্রসঙ্গত, সশস্ত্র যুদ্ধের কারণে বাস্তুহারা হচ্ছে মানুষ আর এর কারণে বিশ্বজুড়ে শরণার্থীর সংখ্যা বাড়ছে। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক সঙ্কটের কারণেও মানবিক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

২০১০ সালে সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথম ছিল বাংলাদেশ। তবে এখন বাংলাদেশের অবস্থান নেমে এসেছে ৬ নম্বরে। অর্থাৎ জলবাযু পরিবর্তনজনিত কারণে আর্থিক ক্ষতি কমছে।

এছাড়া অন্য দেশের ক্ষতির পরিমাণ যে হারে বাড়ছে, সে তুলনায় বাংলাদেশের এ ক্ষতি হয়নি। তবে অর্থের ক্ষতি কমলেও ঝুঁকি এখনও থেকেই গেছে।

গত দুই দশকে বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ৩ হাজার ১২৮ মিলিয়ন ডলার, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১.২০%। এছাড়াও সম্প্রতি জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশে প্রায় ২২৮টি দুর্ঘটনা ঘটেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ