আন্তর্জাতিক

সিরীয় শান্তি আলোচনা স্থগিত

সিরিয়া
সিরিয়া

সিরিয়ার বিদ্রোহী অধিকৃত এলাকায় বিমান হামলার অভিযোগ ওঠায়—জাতিসংঘের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিরোধীপক্ষের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত হয়ে গেছে।

বিবিসি সূত্র মতে, সোমবার সিরিয়া সরকার আলেপ্পোর উত্তরাঞ্চল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিদ্রোহীদের ওপর হামলা চালায়। এ পরিস্থিতিতে বিদ্রোহীদের ওপর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জেনেভায় শান্তি আলোচনা হবে না বলে জানিয়েছে বিরোধী পক্ষ।

যদিও জাতিসংঘের বিশেষ দূত স্টিফান দি মিস্তুরা মঙ্গলবার সরকারের প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসেন।

এ শান্তি আলোচনা সফল করতে হলে সুনির্দিষ্ট কিছু পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

সিরিয়ায় গত ৫ বছর ধরে চলা গৃহযদ্ধে এ পর্যন্ত আড়াই লাখের মতো মানুষ প্রাণ হারিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ