আন্তর্জাতিক

‘জিকা’ এর নাম বদল করলো টাটা

জিকা গাড়ি
জিকা গাড়ি

‘জিকা’ নামের নতুন একটি গাড়ির নাম বদলে দিয়েছে ভারতীয় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা। বিবিসি সূত্র থেকে জানা গেছে, জিকা ভাইরাসের বিস্তার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

টাটার তরফে জানানো হয়েছে, ‘জিকা’ যেহেতু ক্ষতিকর একটি ভাইরাস হিসেবে এখন দুনিয়াজোড়া পরিচিতি পেয়েছে সেজন্য গাড়িটির নাম বদলের সিদ্ধান্ত হয়েছে। বুধবার দিল্লিতে এক মোটর শো-তে এই নতুন গাড়িটি প্রথম জনসমক্ষে প্রদর্শিত হবে, যেখানে এর গায়ে 'জিকা' নামটিই থাকবে।

তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর একটি নতুন নাম জানানো হবে বলেও জানিয়েছে টাটা।

টাটা মোটরসের ওই গাড়িটির নাম ছিল ‘জিপ্পি কার’ সংক্ষেপে ‘জিকা’। ‘জিকা’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

বিশ্বের ২০টি দেশে এখন মশাবাহিত জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। অন্তঃসত্ত্বা কোন নারী এই ভাইরাসে আক্রান্ত হলে তার সন্তান অস্বাভাবিক ছোট মস্তিষ্ক নিয়ে জন্মাতে পারে।

বিশ্ব স্বাস্থ্যা সংস্থা এরইমধ্যে একে আন্তর্জাতিক স্বাস্থ্য হুমকি বিবেচনায় জরুরি অবস্থা জারি করেছে। এর মোকাবিলা করার মতো কোন টিকা বা ওষুধ এখনও আবিষ্কৃত হয়নি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ