বিভিন্ন দেশের সরকারি গোপন নথি প্রকাশ করে বিশ্ব জুড়ে হইচই ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বেআইনিভাবে আটক করা হয়েছে বলে মনে করে জাতিসংঘের লিগ্যাল প্যানেল।
বিবিসির এক খবরে বলা হয়েছে, শুক্রবার অবৈধ আটকের বিষয়ে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ তাদের এ বিষয়ে তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।
অ্যাসাঞ্জের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ বিষয়ে তদন্ত শুরু করে। প্রতিবেদনটি অ্যাসাঞ্জের অনুকূলেই যাবে বলে মনে করা হচ্ছে।
তবে এক টুইটে উইকিলিকস জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
জাতিসংঘ প্যানেলের রায় আসার আগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা টুইটারে বলেন, যুক্তরাজ্য ও সুইডেনের বিরুদ্ধে মামলায় হেরে গেলে শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে ধরা দেবেন তিনি।
যৌন হয়রানির একটি মামলায় সুইডেনে তার হস্তান্তর ঠেকাতে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।