স্পেনে জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি একজন গর্ভবতী নারী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউরোপের এটিই প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিন আগে কলম্বিয়া থেকে ওই নারী দেশে ফিরেছেন। ধারণা করা হচ্ছে সেখানেই তিনি আক্রান্ত হন। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া অঞ্চলে ওই নারীকে পরীক্ষা করানো হয়। আক্রান্ত নারীর নাম প্রকাশ করা হয়নি।
মন্ত্রণালয় জানায়, স্পেনে জিকা ভাইরাসে আক্রান্ত ৭ জনের তিনি একজন। এক বিবৃতিতে জিকা ভাইরাস সংক্রমণের ঝুঁকি স্পেনে নিয়ে না আসার আহ্বান জানানো হয়।
জিকা ভাইরাসে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ মাসের শুরুতেই বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: