সিরিয়ার আলেপ্পোতে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে হাজার হাজার শরণার্থী তুরস্ক সীমান্তের দিকে যাচ্ছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভোতুগলো জানিয়েছেন, প্রায় ৭০ হাজার শরণার্থী তুর্কি সীমান্তের দিকে এগিয়ে আসছে।
গত কয়েকদিন ধরে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ বিমান বাহিনীর সহায়তায় ব্যাপক অভিযান চালাচ্ছে সরকারি সেনারা।
সিরিয়ায় পর্যবেক্ষণকারী একটি সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার রুশ বিমান হামলায় কমপক্ষে ৩৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এদিকে, ক্রেমলিন দাবি করছে, সিরিয়ায় অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।
সৌদি আরবের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছে, আইএস জঙ্গিদের দমনে সিরিয়ায় স্থল সেনা পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে সৌদি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: