আন্তর্জাতিক

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত

সুষমা স্বরাজ
সুষমা স্বরাজ

সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা করবে ভারত-বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সন্ত্রাসবাদ দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসাও করেন তিনি।

ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে তিনি এ কথা বলেন।

জয়পুরে সন্ত্রাসবাদবিরোধী একটি সম্মেলনে অংশ নিতে এখন ভারতে রয়েছেন শাহরিয়ার আলম। বৈঠকে চরমপন্থা ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথাও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তারা দুই দেশের মধ্যে কানেক্টিভিটি, উপ-আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবিদ্যুৎ প্রকল্পের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও বাংলাদেশি ভ্রমণকারীরা যেন দ্রুততম সময়ে ভারতের ভিসা পান সে বিষয়ে পদক্ষেপ নেয়ার বিষয়টিও বৈঠকে উঠে আসে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ