আন্তর্জাতিক

অ্যাসাঞ্জকে ক্ষতিপূরণ দেয়া উচিত: জাতিসংঘ

জুলিয়ান অ্যাসাঞ্জ
জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তাকে অবাধে ইকুয়েডর দূতাবাস ত্যাগ করতে দেয়া উচিত। সেইসঙ্গে স্বাধীনভাবে চলাফেরা বাধাগ্রস্ত করার জন্য তাকে ক্ষতিপূরণ দেয়া উচিত বলে এক রুলিং দিয়েছে জাতিসংঘের একটি প্যানেল।

অন্যায়ভাবে আটক রাখার বিষয়ে শুক্রবার জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপ জানায়, অ্যাসাঞ্জের আটকাবস্থার ইতি টানা উচিত। ইকুয়েডরের দূতাবাসের বাইরে আসলেই গ্রেপ্তার হতে পারেন-অ্যাসাঞ্জের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে তদন্ত করে জাতিসংঘের ওই প্যানেল।

এদিকে, দূতাবাস থেকে ভিডিও লিংকের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে অ্যাসাঞ্জ, জাতিসংঘের এ রায়কে নিজের বিজয় হিসেবে অভিহিত করেছেন। যৌন হয়রানির একটি মামলায় সুইডেনে তার হস্তান্তর ঠেকাতে ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি।

তবে লন্ডনের পুলিশ বলছে, দূতাবাসের বাইরে আসলেই তাকে আটক করা হবে। আর সুইডিশ কৌঁসুলিরা জানিয়েছেন, অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় তাদের তদন্তে জাতিসংঘ প্যানেলের রায়ে কোনো প্রভাব পড়বে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ