তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে, ভবন ধসে শিশুসহ ১১ জন মারা গেছেন। এখনো নিখোঁজ রয়েছে ৩০ জন।
শনিবার স্থানীয় সময় ভোর চারটার দিকে ৬.৪ মাত্রার এ ভূমিকম্প হয়। এসময় বেশিরভাগ মানুষই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভূমিকম্পে তাইওয়ানের ক্ষতিগ্রস্ত তাইনান শহরের কয়েকটি ভবন ধসে পড়েছে।
এরমধ্যে ১৭তলা বিশিষ্ঠ একটি ভবন ধসে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ভবনে প্রায় আড়াইশো মানুষের বাস ছিল। পুলিশ ভবনটি থেকে এপর্যন্ত দুশো মানুষকে উদ্ধার করেছে।
তাইওয়ানে এর আগে ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষ প্রাণহানি হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: