আন্তর্জাতিক

নির্বাচনে জয়ী হলে অবশ্যই বাংলাদেশে যাব: হিলারি

হিলারি ক্লিনটন।
হিলারি ক্লিনটন।

চলতি বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ সফরে আসবেন—এ আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, বাংলাদেশ তো আমার প্রিয় দেশগুলোর একটি— সেখানে অবশ্যই যাবো।

বাংলাদেশি আমেরিকানরা আমার নির্বাচনী প্রচারণায় কাজ করছেন আর এটি আমার জন্য বড় ধরনের একটি সুসংবাদ আমি বাংলাদেশিদের মঙ্গল কামনা করছি বলে এ সময় মন্তব্য করেন তিনি।

কানসাস অঙ্গরাজ্য ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার এবং কানসাস এশিয়ান আমেরিকান ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান রেহান রেজা মাঠে রয়েছেন হিলারি ক্লিনটনের পক্ষে দিন-রাত কাটাচ্ছেন ভোটের প্রচারণায়।

আইওয়া অঙ্গরাজ্যের ডেশমইনে তিনি হিলারির সঙ্গে একত্রে কাজের সময় বাংলাদেশ নিয়েও কথা বলেন— তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকা হিলারি বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন।

এদিকে, হিলারির নির্বাচনী তহবিল গঠনের জন্য মার্চে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক।

বিল ক্লিনটনের আমলে ফিজিসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী ওসমান সিদ্দিক বলেন, অনলাইনে যারা হিলারিকে চাঁদা দিচ্ছেন তারা যেন আমাকে তা অবহিত করেন। কারণ মার্চে যে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, সেখানে বেশি অর্থ প্রদানকারীদের সঙ্গে হিলারির ফটোসেশন থাকবে— এ অনুষ্ঠান হবে ওয়াশিংটন ডিসিতে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা সিটিজেনশিপ গ্রহণ করেছেন তার ৯০ শতাংশই ডেমোক্রেট অর্থাৎ পুরো কমিউনিটিই এখন পর্যন্ত হিলারি ক্লিনটনের পক্ষে মাঠে রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ