সিরিয়ার আলেপ্পোতে সরকারি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের মধ্য চলমান সংঘর্ষ এড়াতে এ মুহূর্তে ২০ হাজার শরণার্থী তুরস্ক সীমান্তে অবস্থান করছে।
তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভোতুগলো টেলিভিশনে এক ভাষণে, শরণার্থীদের আশ্রয় ও খাবার দেয়ার আশ্বাস দিয়েছেন। তবে সিরিয়া সরকার তুরস্ক থেকে আলেপ্পোতে খাবার, ওষুধসহ প্রয়োজনীয় রসদ সরবরাহের পথ বন্ধ করে দিয়েছে বলেও জানান তিনি।
তুরস্কের একটি সাহায্য সংস্থা জানিয়েছে, অন্তত ৫০ হাজার শরণার্থীর জরুরি ভিত্তিতে খাবার, পানীয় ও আশ্রয়ের প্রয়োজন।
আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে রুশ বিমান বাহিনীর সহায়তায় গত সোমবার থেকে ব্যাপক অভিযান চালাচ্ছে সরকারি সেনারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: