আন্তর্জাতিক

শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতির আহ্বান, ইইউ

 শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতির আহ্বান
শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতির আহ্বান

তুর্কি সীমান্তে আটকে পড়া হাজারো সিরিয়ান শরণার্থীদের তুরস্কে প্রবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ।

বিবিসি জানায়, অ্যামস্টারডামে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের এক সভা শেষে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মগেরিনি এ আহ্বান জানান।

তিনি বলেন- তুরস্ক যদি শরণার্থীদের আশ্রয় না দেয় আন্তর্জাতিক আইনে সেটা হবে ভুল সিদ্ধান্ত।

ইইউ পররাষ্ট্রনীতির প্রধান বলেন, এটা একটা নৈতিক দায়িত্ব, আর এটা কোন আইনি দায়িত্ব না হয়ে থাকলেও প্রয়োজন অনুযায়ী শরণার্থীদের আন্তর্জাতিকভাবে সুরক্ষা দেয়া উচিত।

ফেডেরিকা মগেরিনি বলেন, সিরিয়া থেকে আসা শরণার্থীদের যে আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তা প্রশ্নাতীত বিষয়—দেশটি যেন শরণার্থীদের ঠিকভাবে থাকতে দিতে পারে সে লক্ষ্যেই আমরা তাদের সমর্থন দিচ্ছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আলেপ্পো শহরে সম্প্রতি তীব্র লড়াই শুরু হওয়ার পর থেকেই দেশটি থেকে লোকজন পালাতে শুরু করেন।

শরণার্থীদের বোঝা সামলাতে তুরস্ক এমনতেই হিমসিম খাচ্ছে, এর মধ্যে নতুন করে আসা শরণার্থীদের স্রোত তুরস্কের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

গত ৪৮ ঘন্টায় ৩৫ হাজার সিরিয়ান শরণার্থী সেখানে জড়ো হয়েছেন এরপর ইইউ নেতাদের বৈঠক শেষে তুরস্ককে সীমান্তের ফটক খুলে দেয়ার আহ্বান জানানো হয়।

তবে তুরস্কের এক সীমান্তবর্তী প্রদেশ কিলিসের গভর্নর সুলেমান তপসিজ বলেন, এ শরণার্থীদের জন্য তুরস্ক তাদের সীমান্ত খুলবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ