আন্তর্জাতিক

সুশীল কৈরালা আর নেই

সুশীল কৈরালা
সুশীল কৈরালা

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস দলের সভাপতি সুশীল কৈরালা নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকালে কাঠমান্ডুর মহারাজগঞ্জে নিজ বাসভবনে তিনি মারা যান।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে সুশীল কৈরালার যুক্তরাষ্ট্রে সফল অস্ত্রোপচার হয়। এরপর থেকে তিনি ফুসফুসজনিত রোগে ভুগছিলেন।

২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গত বছরের সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান প্রণয়নে সুশীলের অনেক অবদান রয়েছে।

১৯৫৪ সালে তিনি রাজনীতিতে আসেন। ১৯৬০ সালে রাজা ক্ষমতায় আসার পর ১৬ বছর রাজনৈতিকভাবে নির্বাসিত ছিলেন সুশীল। ১৯৭৩ সালে একটি বিমান ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন বছর কারাগারে থাকতে হয় তাঁকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ