আন্তর্জাতিক

জার্মানিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

জার্মানিতে যাত্রীবাহী দুইটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আঞ্চলিক পুলিশ।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে মিউনিখ শহরের দক্ষিণ-পূর্বে ৬০ কিলোমিটার দূরের ব্যাড অ্যাবলিংয়ে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, এতে হতাহত হয়েছে অনেকেই। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষে আটকে থাকাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

জার্মান পুলিশের মুখপাত্র স্টিফেন সনট্যাগের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থলে চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

তিনি জানান, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঠিক কতজন নিহত হয়েছেন তা জানা না গেলেও শতাধিক যাত্রী আহত হয়েছেন।

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এ মুখপাত্র।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ