সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরে একটি বাজারের কাছে গাড়িবোমা হামলায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা এ তথ্য জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মাসাকেন বারজেহ জেলায় একটি সবজি বাজারের কাছে এ গাড়িবোমা হামলা চালায় সন্ত্রাসীরা। ওই বাজারের পাশেই পুলিশ কর্মকর্তাদের একটি ক্লাব রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রকে উদ্ধৃত করে সিরিয়ান একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, বিস্ফোরণের আগে গাড়িটি ওই পুলিশ কর্মকর্তাদের ক্লাবের সঙ্গে ধাক্কা লাগানোর চেষ্টা করা হয়েছিল। তবে নিরাপত্তাকর্মীরা তাদের থামিয়ে দেয়।
এরপর হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: