মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াইয়ে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক দলের বার্নি স্যান্ডার্স জয় পেয়েছেন।
পরাজিত হিলারি ক্লিনটন স্যান্ডার্সকে অভিনন্দন জানিয়েছেন। ভোট গ্রহণ শেষ হবার পরই দেশের সব প্রধান সংবাদ মাধ্যমগুলো স্যান্ডার্স ও ট্রাম্পের জয়ের বিষয়ে পূর্বাভাস দেয়। এ পূর্বাভাসের ভিত্তি ছিল আগাম নির্বাচনের ফলাফল এবং বুথ ফেরত ভোটদাতা।
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে বার্নি স্যান্ডার্সের এই বিজয় আইওয়া ককাসের ফলাফল থেকে ভিন্ন।
গত সপ্তাহে আইওয়া ককাসে বার্নি স্যান্ডার্স এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রায় একই স্থান লাভ করেন।
এদিকে, রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প আইওয়াতে টেক্সাস সিনেটর টেড ক্রুজের কাছে হেরে গিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: