এবার চীনে জিকা ভাইরাসে আক্রান্ত একজনকে সনাক্ত করা হয়েছে। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনের পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংঝি'র বাসিন্দা।
সম্প্রতি দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা সফর শেষে দেশে ফেরেন তিনি। তবে প্রচন্ড ঠান্ডার কারণে ভাইরাসটি চীনে ছড়িয়ে পড়বে না বলে আশ্বাস দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে, মশাবাহিত এ ভাইরাসটির কারণে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হচ্ছে শিশুদের। আমেরিকা অঞ্চলে এই রোগটি মহামারি আকার ধারণ করেছে। কেবল ব্রাজিলেই গত চার মাসে চার হাজার শিশুর জন্ম হয়েছে যাদের মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে ছোট।
এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: