আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজার চাঙ্গা করতে সৌদি সঙ্গে সমঝোতায় প্রস্তুত ইরান

জ্বালানি তেল
জ্বালানি তেল

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার চাঙ্গা করতে সৌদি আরবের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত ইরান।

শুধু তাই নয় উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশগুলোর সঙ্গেও এ বিষয়ে কাজ করার আগ্রহের কথা জানান দেশটির তেলমন্ত্রী বাইজান জাঙ্গেনেহ।

তেলমন্ত্রী বলেন, সৌদি আরব এবং তেল রপ্তানির শীর্ষ সংগঠন ওপেক-ভুক্ত দেশগুলোর সঙ্গে তেল বিষয়ক যেকোনো সংলাপ ও সহযোগিতামূলক আলোচনায় সম্মত আছেন তারা।

ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রতিদিন গড়ে ৫ লাখ ব্যারেল তেল উত্তোলনের সিদ্ধান্ত নেয় ইরান।

চাহিদার চেয়ে বেশি তেল উত্তোলন করায় এরইমধ্যে বাজারে চাপ তৈরি হয়েছে।

এ অবস্থায় ইরান এতো বেশি তেল উত্তোলন করলে জ্বালানি তেলে আন্তর্জাতিক বাজার ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

গত ২০১৪ সাল থেকে এ পর্যন্ত তেলের দাম প্রায় ৭০ শতাংশ কমেছে—এ পরিস্থিতিতেও ওপেকভুক্ত দেশগুলো প্রতিদিন ৩ কোটি ব্যারেল তেল উত্তোলন করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ