আন্তর্জাতিক

নাইজেরিয়ায় শরণার্থী শিবিরে বোমা হামলায় নিহত ৭০

শরণার্থী শিবির
শরণার্থী শিবির

নাইজেরিয়ার বর্নো প্রদেশে শরণার্থী শিবিরে বোকো হারাম জঙ্গিদের দুটি আত্মঘাতী বোমা হামলায় ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

বুধবার রাতে দেশটির কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকালে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ওই প্রদেশে নারী আত্মঘাতী হামলাকারীরা এ দুটি বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৭৮ জন আহত হয়েছেন।

বিস্ফোরণের সময় আশ্রয় শিবিরের শরণার্থীরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় এক নারী আত্মঘাতী হামলাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৬ বছর ধরে দেশটিতে বোকো হারাম জঙ্গিদের সন্ত্রাস ও সহিংসতায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ, আর শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে ৫০ হাজার মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ