ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার মধ্যরাতে ঢাকায় দেড়ঘন্টার সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রনালয় সুত্র জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।
থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন মাহমুদ আব্বাস। যাত্রাপথেই ঢাকায় তার এ সংক্ষিপ্ত যাত্রা বিরতি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: