গত ৫ বছর ধরে চলা যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গ্রুপগুলো।
বিদ্রোহীরা বিবিসিকে জানিয়েছে, তাদের বিশ্বাস, সিরীয় সরকারকে যুদ্ধে সহায়তা করতেই বিমান হামলা বন্ধ করবে না রাশিয়া।
বিশ্বের শক্তিধর দেশগুলোর উদ্যোগে সিরিয়ায় যুদ্ধ বিরতির জন্য চুক্তির ব্যাপারেও সংশয় প্রকাশ করেন তারা। সেইসঙ্গে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিও পুনর্ব্যক্ত করেন বিদ্রোহীরা।
এর আগে বিদ্রোহীদের কাছ থেকে পুরো সিরিয়ার দখল না পাওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানান প্রেসিডেন্ট আসাদ। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
তবে বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে বলে মনে করেন আসাদ।
এছাড়া সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।