আন্তর্জাতিক

একহাজার বছর পর মিলিত হলেন পোপ-রুশ অর্থোডক্স চার্চের প্রধান

পোপ ফ্রান্সিস-কিরিল কোলাকুলি
পোপ ফ্রান্সিস-কিরিল কোলাকুলি

খ্রিস্টান ধর্মের মূল ধারা পূর্ব ও পশ্চিমের মধ্যে বিভক্ত হয়ে যাওয়ার এক হাজার বছর পর প্রথমবারের মতো রোমান ক্যাথলিক প্রধান পোপ ও রুশ অর্থোডক্স চার্চের প্রধান মিলিত হয়েছেন।

শুক্রবার কিউবার হাভানা বিমানবন্দরের টার্মিনালে ঐতিহাসিক এক বৈঠকে মিলিত হন তারা— এ সময় পোপ ফ্রান্সিস ও রুশ অর্থোডক্সের প্রধান কিরিল কোলাকুলি ও পরস্পরকে চুম্বন করেন।

বৈঠকে মধ্যপ্রাচ্যে হামলার মুখে থাকা খ্রিস্টানদের রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এ দুই প্রভাবশালী ধর্মীয় নেতা।

এক যৌথ ঘোষণায় তারা বলেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশেই আমাদের খ্রিস্টান ভাইবোনদের পুরো পরিবার, গ্রাম ও শহর ধ্বংস করে দেয়া হয়েছে। বর্বর হামলায় তাদের গির্জাগুলো ধ্বংস ও লুট করা হয়েছে তাদের পবিত্র বস্তুগুলোকে অবজ্ঞা করা হয়েছে এবং তাদের স্মৃতিসৌধগুলো ধ্বংস করা হয়েছে।

সিরিয়া ও ইরাক থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের জন্য বড় ধরনের মানবিক সহায়তা প্রয়োজন উল্লেখ করে সেখানে ‘ব্যাপক হারে খ্রিস্টানদের দেশান্তরী’ হওয়ার ঘটেছে বলেও মন্তব্য করেন।

ধর্মীয় দুই নেতার এ বৈঠক চলাকালে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো পাশে দাঁড়িয়ে ছিলেন।

পোপ ফ্রান্সিস গেল বছর কিউবা সফর করেছিলেন এবং তারই মধ্যস্থতায় কিউবা ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়। এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন রাউল।

অপরদিকে কলম্বিয়া সরকার ও বামপন্থি বিদ্রোহীদের ৫০ বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানে দুপক্ষের শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে কিউবা।

এবার খ্রিস্টান ধর্মের দুই ধারার প্রধানের মধ্যে মিলন ঘটানোর মধ্যস্থতাও করলো দেশটি। এ ধারা বজায় রাখলে কিউবা মিত্রতার রাজধানীতে পরিণত হবে, বলেন ফ্রান্সিস।

ক্যারিবীয় দ্বীপগুলো পরিদর্শনে যাওয়া কিরিল ও মেক্সিকো সফরে যাওয়া পোপ ফ্রান্সিসের মধ্যে এ বৈঠকের কথা এক সপ্তাহ আগে ঘোষণা করেছিল কমিউনিস্ট রাষ্ট্র কিউবা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ