দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭১ বছর পর যুদ্ধাপরাধের দায়ে পোল্যান্ডের আউশউইৎজ বন্দিশালার নাৎসি রক্ষী ৯৪ বছর বয়সী রাইনহোল্ড হানিং-এর বিচার প্রক্রিয়ার দ্বিতীয় দিনে সাবেক ৩ জন বন্দির সাক্ষী নেয়া হয়েছে।
শুক্রবার জার্মানির ডেটমল্ডে প্রাদেশিক আদালতে সাক্ষীরা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
আদালতে একজন সাক্ষী বলেন, মানুষ পোড়ানোর উৎকট গন্ধে আউশউইৎজ বন্দিশিবিরের বাতাস ভারি হয়ে ওঠে। সব সাক্ষীদের বক্তব্য শোনার পর নিজের বক্তব্য দেবেন বলে আদালতে জানিয়েছেন হানিং।
দুই বছর আগে জার্মানিতে দ্বিতীয় বিশ্ব যুদ্ধবিষয়ক কেন্দ্রীয মহাফেজখানায় পাওয়া একটি দলিলের সূত্র ধরে আউশউইৎজে কর্মরত হিটলারের নাৎসি এসএস বাহিনীর প্রহরী ও কর্মচারিদের মধ্যে জীবিত ৩০ যুদ্ধাপরাধীদের মধ্যে হানিং অন্যতম।
তার বিরুদ্ধে ১ লাখ ৭০ হাজার বন্দিকে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়।