সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি মিলিশিয়াদের লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে তুরস্ক। তারা কুর্দিদের হটিয়ে ওই এলাকার দখল নিয়েছে বলে দাবি করেছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু।
টেলিভিশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সতর্ক করেন, কুর্দি মিলিশিয়ারা তুর্কি সীমান্তের কাছে সিরিয়ার আজাজ শহরে মেনাঘ বিমান ঘাঁটি ছেড়ে না যাওয়া পর্যন্ত এ হামলা চলবে।
এদিকে তুরস্ককে গোলাবর্ষণ বন্ধ করে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মনোনিবেশের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে তুরস্কও আইএস দমনে সিরিয়ায় স্থল সেনা মোতায়েন করবে।
এদিকে, রুশ বিমান হামলার সহায়তায় আলেপ্পোর আল-তামৌরা শহর ও এর আশপাশের কিছু পাহাড়ি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: