আন্তর্জাতিক

কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতীর সংখ্যা ছাড়াল ৫ হাজার

জিকা ভাইরাস
জিকা ভাইরাস

কলম্বিয়ায় জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে গেছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে বলেছে, এ ভাইরাস মহামারী আকারে ক্রমেই সারা আমেরিকায় ছড়িয়ে পড়ছে।

দেশটির স্বাস্থ্য প্রতিষ্ঠানের এপিডেমিওলোজি বুলেটিনে বলা হয়েছে, কলম্বিয়ায় বর্তমানে প্রায় ৩১ হাজার ৫৫৫ জন জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যা ৫ হাজার ১৩ জন। চিকিৎসা বিজ্ঞানীরা ধারণা করছেন, এ ভাইরাসের সঙ্গে মাইক্রোসেফালি নামে রোগের যোগসূত্র রয়েছে। এ রোগে আক্রান্ত নবজাতক ছোট মাথা বা ত্রুটিপূর্ণ মস্তিষ্ক নিয়ে জন্ম গ্রহণ করে।

এছাড়া যৌন সংসর্গের মাধ্যমেও এ ভাইরাসের ছড়ানোর আশঙ্কা রয়েছে।

এদিকে, জিকা ভাইরাসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে শনিবার থেকে ২ লাখ ২০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ব্রাজিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ