সিরিয়ার উত্তরাঞ্চলে দুটি হাসপাতাল লক্ষ্য করে চালানো বিমান হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলার পর থেকে তাদের ৮ জন সদস্য নিখোঁজ রয়েছেন।
তবে মানবাধিকার একটি সংস্থার মতে, রাশিয়া বাহিনীর বিমান হামলায় ৯ জন নিহত হয়েছেন।
আর আঙ্কারা মনে করে, নিষিদ্ধ ঘোষিত কুর্দি সমর্থিত দল পিকেকে'র সঙ্গে সিরিয়ার কুর্দি যোদ্ধেদের সংশ্লিষ্টতা রয়েছে।
এদিকে, সিরিয়ার উত্তরাঞ্চলে সাম্প্রতিক কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে তুর্কি সেনাবাহিনীর অভিযান চালানোর তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক।
তুরস্কের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ এনে দ্রুতই আঙ্কারার বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: