আন্তর্জাতিক

তেল উৎপাদনে সংযত ওপেক দেশগুলো

ওপেক দেশগুলো
ওপেক দেশগুলো

তেল উৎপাদন গত জানুয়ারির সমপর্যায়ে রাখতে একমত হয়েছে ওপেকভুক্ত তিনটি দেশ সৌদি আরব, কাতার ও ভেনিজুয়েলা এবং রাশিয়া। মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দেশ চারটির তেলমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৪ সালের জুন থেকে এ পর্যন্ত তেলের দাম ৭০ শতাংশ কমেছে। তেলের অব্যাহত দরপতন ঠেকাতে সম্প্রতি ভেনিজুয়েলার তেলমন্ত্রী ইউলজি ডেল পিনো উৎপাদক দেশসমূহ সফর করেন।

মঙ্গলবারের বৈঠকের পর সৌদি আরবের তেলমন্ত্রী আলী আল নাইমি বলেন, তেলের উৎপাদন জানুয়ারির সমপর্যায়ে রাখাই বাজারের জন্য যথেষ্ট হবে। তেলের দাম চক্রবৃদ্ধি হারে বাড়াতে চাই না, তবে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে চাই। দাম সহনীয় পর্যায়ে রাখতে চাই আমরা।

পরমাণু কর্মসূচি নিয়ে গত মাসে বিশ্বশক্তির সঙ্গে চুক্তির পর জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় গত এক সপ্তাহ ধরে ইরান আবার ইউরোপে তেল রপ্তানি শুরু করেছে। বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে সামনের দিনগুলোতে তেল উৎপাদন আরও বাড়ানোর কথা জানিয়েছে দেশটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ