আন্তর্জাতিক

কর ফাঁকি: নেইমারের ব্যক্তিগত বিমান-প্রমোদ তরী বাজেয়াপ্তে পরোয়ানা

নেইমার
নেইমার

কর ফাঁকির মামলায় নেইমারের ব্যক্তিগত বিমান, প্রমোদ তরীসহ প্রায় ৫ কোটি ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পরোয়ানা জারি করেছে ব্রাজিলের আদালত। সূত্র: ইএসপিএন।

গতবছর সেপ্টেম্বরেই মূল রায় এসেছিল। এর শাস্তি হিসেবে তখন নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলার পরিমাণ ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছিলেন সাও পাওলোর ফেডারেল আদালত। ওই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেন ব্রাজিল ফুটবলে দলের অধিনায়ক, তবে সেটি গতসপ্তাহে খারিজ হয়ে যায়। উল্টো সুদের হারের হিসেবে জরিমানার পরিমাণ আরো বেড়ে যায়। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দেন নেইমার।

এরপর আজ-মঙ্গলবার ব্রাজিলের ফেডারেল আদালত এই পরোয়ানা জারি করেছে। যে পরোয়ানায় নেইমারের ব্যক্তিগত বিমান, প্রমোদতরী জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে সঙ্গে ব্রাজিলের গুরাউয়া, সান্তোস, প্রাইয়া গ্রান্দে, সাও ভিসেন্তে, সাও পাওলো ও ইতাপেমা অঞ্চলে বার্সা ফরোয়ার্ডের কিছু ব্যক্তিগত সম্পত্তিও জব্দ করতে নির্দেশ দেন আদালত।

নেইমারের জন্য একটাই স্বস্তির খবর, তাকে জেলে যেতে হচ্ছে না— যে জরিমানা উশুল করার জন্য এ সম্পত্তিগুলো জব্দ করা হয়েছে, সেটি পরিশোধ করে দিলেই আর কোনো ঝামেলা থাকবে না।

ব্রাজিলের কর কর্তৃপক্ষের কর্মকর্তা ইয়াগারো জুং মার্টিনস বলেন, ‘তিনি (নেইমার) এখনো রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তবে এটা পরের ধাপ গতবছর যে শাস্তিটা ছিল সেটি বদলায়নি যদি তিনি পাওনা টাকা শোধ করে দেন তাহলেই মামলাটি শেষ হয়ে যাবে। আমাদের (ব্রাজিলের) আইন এত কঠোরও নয়।’

এরমধ্যেই ব্রাজিলেই দুটি মামলায় শাস্তি পেলেন নেইমার। এরআগে অন্য একটি মামলায় ২০০৭-০৮ সালে কর ফাঁকি দেয়ার অভিযোগে ব্রাজিল ফরোয়ার্ডকে প্রায় ১ লাখ ইউরো জরিমানা করে আদালত। আদালতের ঝামেলা অবশ্য এখানেই শেষ নয়। বার্সেলোনায় তার দলবদল ফি নিয়ে লুকোছাপার অভিযোগে স্পেনেও নেইমার ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ