দেশটির মাদায়াসহ অবরুদ্ধ ৭টি এলাকায় ত্রাণ সরবরাহের অনুমোদন দিয়েছে সিরীয় সরকার।
মঙ্গলবার দামেস্কে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দ্য মিস্তুরার সঙ্গে বৈঠকে মানবিক সহায়তায় সম্মতি দেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম। সূত্র বিবিসি।
জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন, যত দ্রুত সম্ভব ত্রাণবাহী বহর সেসব স্থানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে— সম্প্রতি মাদিয়ায় খাদ্যাভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে, সিরিয়ায় সংঘাত বন্ধ এবং ত্রাণ সরবরাহ বাড়ানোর ব্যাপারে গত সপ্তাহে বিশ্ব নেতারা একমত হন।
আলোচনা শেষে জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরা বলেন, সিরিয়ায় অবরুদ্ধ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী সরবরাহের অনুমতি দেয়া সিরিয়া সরকারের দায়িত্ব।
উল্লেখ, জাতিসংঘের হিসেবে সিরিয়ায় গত পাঁচ বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছেন অন্তত আড়াই লাখ মানুষ। ঘরহারা হয়েছেন এক কোটিরও বেশি নাগরিক। সূত্র: বিবিসি