দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ একটি দ্বীপে ক্ষেপনাস্ত্র মোতায়েন করেছে চীন। গত ১৪ ফেব্রুয়ারি স্যাটেলাইটে তোলা একটি ছবিতে ক্ষেপনাস্ত্রের ছবি দেখা গেছে বলে মার্কিন এক গণমাধ্যমের সংবাদে বলা হয়েছে।
দ্বীপটিতে দুটি ব্যাটারিসহ আটটি ক্ষেপনাস্ত্র রাখা হয়েছে বলে সংবাদে দাবি করা হয়। যুক্তরাষ্ট্র ও তাইওয়ান ক্ষেপনাস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। বিরোধপূর্ণ ওই দ্বীপটি দীর্ঘদিন ধরেই নিজেদের বলে দাবি করে আসছে তাইওয়ান।
এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রী এটিকে পশ্চিমা গণমাধ্যমের অপপ্রচার বলে অভিহিত করেছেন। তবে ক্ষেপনাস্ত্র মোতায়েনের বিষয়টি সত্যি হলে তা দক্ষিণ চীন সাগর নিয়ে ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: