ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নিষেজ্ঞায় সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
পরমাণু কার্যক্রম বন্ধ না করতে উত্তর কোরিয়া অস্বীকৃতি জানালে গত সপ্তাহে মার্কিন কংগ্রেসে এ বিলটি পাস হয়। এ নিষেধাজ্ঞায় দেশটি ক্ষেপনাস্ত্র তৈরিতে আর্থিক সীমাবদ্ধতা তৈরি হবে।
এছাড়া দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনতে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও চীন।
সম্প্রতি একটি দূরপাল্লার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপন করেছে উত্তর কোরিয়া।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: