লিবিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর হামলায় ৪০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার দেশটির রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলের সাবরাথা এলাকায় আইএসের ক্যাম্প লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
গত বছরের দুটি সন্ত্রাসী হামলার হোতা তিউনিসিয়ার জঙ্গিনেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই দুই সন্ত্রাসী হামলার একটিতে ৩০ ব্রিটিশ নিহত হন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাম্প্রতিক খবর অনুযায়ী, আইএসের অনেক নেতা ইরাক ও সিরিয়া ছেড়ে লিবিয়ায় চলে গেছে।
এদিকে, রাজধানী ত্রিপোলির পশ্চিমে সাবরাথা শহরের একটি ভবন এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহৃত হতে পারে কিন্তু ব্রিটিশ যুদ্ধ সরঞ্জাম নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: