আন্তর্জাতিক

প্রার্থী নির্বাচনে জয়ী হিলারি-ট্রাম্প

হিলারি-ট্রাম্প
হিলারি-ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন।

স্থানীয় সময় রোববার বিবিসি থেকে বলা হয়েছে, নেভাদা অঙ্গরাজ্যের হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের থেকে খুবই অল্প ব্যবধানে জয় পেয়েছেন। হিলারি পেয়েছেন ৫২% আর বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৮% সমর্থন।

এদিকে, এই ফলাফল আসার কিছু সময়ের মধ্যে সাউথ ক্যারোলিনাতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবর আসে। প্রার্থী নির্বাচনের লড়াইয়ে হেরে যাওয়ার পর রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ওই দুই অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে চলতি বছরের ৮ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সম্ভাবনা বেড়ে গেল ট্রাম্প ও হিলারির।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ