সিরিয়ার দামেস্ক ও হোমস শহরে বোমা হামলায় নিহতে সংখ্যা বেড়ে এখন ১৪০ জন। স্থানীয় সময় সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দামেস্কের দক্ষিণ উপকণ্ঠের সৈয়দা জয়নব এলাকায় ৪টি বিস্ফোরণ কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।
এর আগে হোমসে দুটি গাড়িবোমা হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয় বলে একটি পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে।
উভয় শহরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। অতীতে এই দুই শহর আইএসের বড় ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার নজির রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: