চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পথ সুগম করতে আয়োজিত এক গণভোটে হেরে গেছেন বলিভিয়ার বামপন্থী নেতা ইভো মোরালেস। এক জরিপে এমন তথ্য পাওয়া গিয়েছে বলে বিবিসি থেকে জানা যায়।
জরিপে বলা হয়, রোববার আয়োজিত এ গণভোটে সংবিধান সংশোধনের প্রস্তাবের বিপক্ষে ৫২ দশমিক ৩ শতাংশ ভোট এবং অন্য একটি জরিপে এই সংখ্যা ৫১ শতাংশ বলা হয়েছে।
আগামী ২০২৫ সাল পর্যন্ত ইভো মোরালেসের বলিভিয়ার প্রেসিডেন্ট পদে থাকার বিষয়ে দেশটির সংবিধানে একটি সংশোধন আনা প্রয়োজন ছিল বলেও জানা যায়।
গণভোটের ফলাফলে বিরোধীরা দেশটির প্রধান শহর লাপাজের আনন্দ উল্লাস করে।
২০০৬ সালে বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মোরালেস। তার চলতি তৃতীয় মেয়াদ শেষ হবে ২০২০ সালে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: