আন্তর্জাতিক

পানি সংকটে দিল্লি

দিল্লিতে সংকট
দিল্লিতে সংকট

ভারতের রাজধানী দিল্লিতে পানি সরবরাহের খাল ক্ষতিগ্রস্ত হওয়ায় পানির সংকটে পড়েছে সেখানকার এক কোটি বাসিন্দা। এছাড়া, গত কয়েকদিন ধরে পানি সংকটের কারণে দিল্লিতে সব স্কুল বন্ধ করে দেয়া হয়েছে।

দিল্লির মোট পানির তিন-পঞ্চমাংশই আসে ওই খাল দিয়ে। সম্প্রতি ভারতে সরকারি চাকরিতে কোটার দাবিতে বিক্ষোভকারী জাঠ সম্প্রদায়ের মানুষ 'মুনাক খাল' নামে পরিচিত দিল্লিতে পানি সরবরাহের ওই খালটি ক্ষতিগ্রস্ত করে।

তবে আজ সেনাবাহিনী ওই খালটির নিয়ন্ত্রণ নিয়েছে। কর্মকর্তারা বলছেন আজ সন্ধ্যার মধ্যেই পানি সরবরাহ আবার শুরু করা যাবে।

এদিকে, বিক্ষোভকারীরা দিল্লির পশ্চিমদিকের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এখনো অবরোধ করে রেখেছে।

সুবিধাবঞ্চিত সম্প্রদায়গুলোর জন্য শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে কোটার দাবিতে বেশ কিছু দিন ধরে চলা এই সহিংস বিক্ষোভে এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ